লিড নিউজ

নবীগঞ্জে ফেসবুকে ইসলাম নিয়ে কটুক্তি: আটক ১, ব্যাপক উত্তেজনা

নবীগঞ্জ সংবাদদাতা: নবীগঞ্জে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর ছবি পোস্টকরা নিয়ে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। এরই মধ্যে অভিযুক্ত যুবক রজত রায়কে আটক করেছে পুলিশ।

সোমাবার সকাল ১১টার দিকে একদল জনতা রজতের বাড়ির দিকে মিছিল নিয়ে যায় এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার মধ্যসমতপুর গ্রামের রণ রায়ের পুত্র রজত রায় স্থানীয় ইনাতগঞ্জ বাজারে মুদির ব্যবসা করে আসছে। রোববার তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবাশরীফকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করে। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে বিক্ষোভ করে।

এক পর্যায়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে উত্তেজিত জনতা হামলা করে।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে শান্ত করে রজতকে গ্রেফতারের আশ্বাস প্রদান করেন। পরে জনতার চাপের মুখে বিকেলে স্থানীয় চন্ডিপুর গ্রামের এক বাড়ি থেকে রজতকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ জানান, ইসলাম ধর্মকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে আটক রজতের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

শাস্তি হলে ভবিষ্যতে আর কোন ব্যক্তি এ ধরনের কর্মকান্ড করতে সাহস পাবে না।

স্থানীয় মোস্তফাপুর আলিম মাদ্রাসার সুপার মাওলানা আব্দুন নুর বলেন, অপরাধীর শাস্তি হলে ভবিষ্যতে অন্য কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারবে না।

পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র প্রতিবাদকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, অপরাধীকে আইনের আওতায় আনা হবে এবং শাস্তির বিধান করা হবে।

এদিকে সন্ধ্যার পর খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক হোসেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সহকারী পুলিশ সুপাররাশেলুর রহমান রাসেল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি এসএম আতাউর রহমান জানান, পুলিশ অভিযুক্ত রজতকে আটক করেছে। এ ব্যাপারে পুলিশবাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button