লিড নিউজ

বিয়ানীবাজার সরকারি কলেজ ও পৌরসভা কার্যালয়ে স্থাপন হচ্ছে সিসি ক্যামেরা

আহমদ রেজা চৌধুরী : বিয়ানীবাজার সরকারি কলেজের সন্ত্রাসী ঘটনা ঠেকাতে এবং কলেজের নিরাপত্তা বৃদ্ধি করতে শীঘ্রই কলেজ ক্যাম্পাস এবং একাডেমিক ভবনের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা ঠেকাতে এবং বহিরাগতদের উপস্থিতি রোধ করতে সিসি ক্যামেরা স্থাপন করার কথা জানিয়েছেন কলেজ প্রশাসন। গত বৃহস্পতিবার কলেজ প্রশাসনের সাথে উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বশীলদের সাথে জরুরী বৈঠকে সিসি টিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি গুরুত্ব দেয়া হয়। এছাড়া বৈঠকে বহিরাগতদের প্রবেশ রোধ, কলেজ নির্ধারীত সময়ে খোলে দেয়ার এবং কলেজ প্রশাসনের নিয়ম অনুযায়ী পাঠদান শুরু বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। কলেজ সূত্রে জানা যায়, ইতোপূর্বে কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিককে প্রধান করে সিসি টিভি ক্যামেরা স্থাপনের জন্য তিন সদস্যদের কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার কলেজ প্রশাসন স্টাফ কাউন্সিলের সভায় সিসি ক্যামেরা স্থাপনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। এসব আলোচনা শিক্ষার্থীদের নির্ধারীত পোশাক, আইডি কার্ড নিয়ে কলেজে আসার বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনী পদক্ষেপের বিষয়ে আলোচনা হতে পারে। বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ বলেন, সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিয়ে সহকর্মীদের সাথে আলোচনা করেছি। কলেজের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সিসি ক্যামেরা স্থাপন জরুরী। এ বিষয় নিয়ে কলেজের শিক্ষক পরিষদের সভায় আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। তিনি বলেন, প্রথম অবস্থায় সব কয়টি শ্রেণি কক্ষে হয়তো সিসি ক্যামেরা স্থাপন করা সম্ভব হবে না। তবে গুরুত্ব স্থান, পুরো ক্যাম্পাস এবং ভবনের প্রবশে পথ ও বারান্দায় সিসি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা করছি। এ বিষয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করছি সকলের পরামর্শে আগাামী এক সপ্তাহের মধ্যে সিসি টিভি ক্যামেরা স্থাপন করতে পারবো। এদিকে বিয়ানীবাজার পৌরসভা কার্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। রবিবার থেকে ঢাকার একটি ইলেক্ট্রনিক্স প্রতিষ্ঠানকে পৌর কার্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন করতে দায়িত্ব দেয়া হয়েছে। পৌরসভা সূত্রে জানায়, পৌরসভার নিরাপত্তা বেষ্ঠনি জোরদার এবং পৌরসভার স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হয়। সিসি ক্যামেরা স্থাপনের জন্য ঢাকার হাবিব এন্টারপ্রাইজ নামের একটি ইলেক্ট্রনিক্স প্রিতষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে। শীঘ্রই শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পৌর মেয়র আব্দুস শুকুর বলেন, পৌর কার্যালয়ে সিসি টিভি ক্যামেরা স্থাপন করতে পরিষদ থেকে সিদ্ধান্তে নেয়া হয়। শীঘ্রই পৌরশহরের সিসি ক্যামেরা স্থাপন করা হবে। শহরে স্থাপন করা সিসি ক্যামেরার মনিটর ও ডিভাইস বিয়ানীবাজার থানায় স্থাপন করা হবে।

Related Articles

Back to top button