লিড নিউজ

জুড়ীতে পোষ্য হাতির আক্রমনে নিহত ১, আহত ১

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে পোষ্য হাতির আক্রমনে এক চা-শ্রমিক নিহত এবং এক বৃদ্ধ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার গোয়ালবাড়ী ইউপির এলাপুর চা-বাগানে রবিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে একটি পোষ্য হাতির আক্রমনে মঙ্গল (৩৮) নামে এক চা-শ্রমিকের মৃত্যু হয় এবং একই ইউপির পুটিছড়া গ্রামের মখবুল হোসেন মখলু (৭৫) নামে এক ব্যাক্তি গুরুত্বর আহত হয়েছেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন ঘটনার সততা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য নিহতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button