সিলেট বিভাগ

হাজী সলিম উল্লাহ ও নজিব উল্লাহ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

নিউজ ডেস্ক: বিশ্বনাথের হাজী সলিম উল্লাহ ও হাজী নজিব উল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট অলংকারীর উদ্যোগে করোনা সংকটে গরীব অসহায়দের মধ্যে পবিত্র রামাদ্বান উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
৬ মে বৃহস্পতিবার অলংকারী হাজী বাবরু মিয়া শপিং সিটিতে ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি, অলংকারী জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী, সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ¦ মোহাম্মদ আলী সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটাল ঢাকা এর সহকারী অধ্যাপক গীতিকবি ডাঃ মোঃ জহিরুল ইসলাম অচিনপুরী।
মোঃ মনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মোঃ শামসুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ফারুক আহমদ, সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ জহিরুল ইসলাম অচিনপুরী বলেন, প্রবাসীরা সব সময় স্বজনদের কথা ভাবেন এলাকাবাসীর কথা ভাবেন। তাই তারা করোনাকালীণ বিপদসংকুল সময়েও নিজ এলাকার গরীব অসহায়দের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তাদের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তিনি হাজী সলিম উল্লাহ ও হাজী নজিব উল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের সকল ট্রাষ্টির জন্য দোয়া কামনা করে বলেন, আমার পক্ষ থেকে আমার কিশোর বয়সের স্মৃতি বিজড়িত এই অলংকারী থেকে ফ্রি চক্ষু শিবির কার্যক্রম শুরু করে এলাকার চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধপত্র দিয়ে যেতে চাই। এ কার্যক্রমের আওতায় পবিত্র রামাদ্বানের পর পরই তিনি নিজ খরছে বাছাইকৃত দশজন গরিব অসহায় রোগীর চক্ষুর ফ্রি ছানি অপারেশন ও সকল ঔষধপত্র প্রদানের ঘোষনা দেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মোঃ রাসেল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ইমন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অলংকারী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ আব্দুল হাসিম, মোঃ সজ্জাদ মিয়া, মোঃ মফিজ আলী, ফয়জুর রহমান ফজলু প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির নেতৃবৃন্দ।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন অলংকারী জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ সজিবুর রহমান এবং দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুল ইসলাম।
অনুষ্ঠান শেষে ট্রাস্টের পক্ষ থেকে এলাকার অর্ধ শতাধিক গরীব অসহায়দের মধ্যে নগদ দুই হাজার টাকা করে প্রদান করা হয়।

Related Articles

Back to top button