লিড নিউজ

বানিয়াচঙ্গে মীরমহল্লা সর: প্রা: বিদ্যালয়ের সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে ছাত্রকে প্রহারকারী শিক্ষক কামরুজ্জামান খান এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা  শিক্ষা অফিসারকে লিখিত প্রতিবেদন এর মাধ্যমে অনুরোধ জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম সিদ্দিকী।

বুধবার জেলা শিক্ষা অফিসার এর কাছে তিনি লিখিতভাবে এ প্রতিবেদন প্রেরন করেন।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাসিবুল ইসলাম এর তদন্তে ঘটনাটি সত্য প্রমানিত হলে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিতে লিখিত প্রতিবেদন প্রেরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা  শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, শিক্ষা মন্ত্রনালয় থেকে কড়া নির্দেশনা রয়েছে কোন অবস্থাতেই ছাত্রছাত্রীকে শারিরীক ও মানসিকভাবে কোন প্রকার নির্যাতন করা যাবে না, শিক্ষক কামরুজ্জামান খান দু’ছাত্রকে মারপিঠ করেছেন এটা খুবই দুঃখজনক।

এ বিষয়ে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যে আমি লিখিতভাবে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন দিয়েছি। এছাড়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছাত্রছাত্রীর প্রতি বন্ধু সুলভ আচরণ করে তাদের প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে বলেও জানান।

উল্লেখ্য, গত ৪ মার্চ  মীরমহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দু’ছাত্রকে প্রাইভেট না করার কারনে বেদড়ক প্রহার করে গুরুতর আহত করে ওই স্কুলের  শিক্ষক কামরুজ্জামান খান। যা পরবর্তীতে তদন্তে প্রমানিত হয়।

Related Articles

Back to top button