লিড নিউজ

জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সোহাগ মিয়া (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহাগ ওই গ্রামের তিতু মিয়ার ছেলে। সে জয়দা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সোহাগ। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে হাওরে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জগন্নাথপুর থানার ওসি মো. মুরছালিন  জানান, সোহাগের মুখে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

Related Articles

Back to top button