লিড নিউজ

শ্রীমঙ্গলে যুবকের লাশ উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সুরভী পাড়া থেকে ফারুক নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারুক শহরের নোয়াগাঁও এলাকার মৃত ইমাম উদ্দিনের পুত্র।

সোমবার দুপুরে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল এর নেতৃত্ব একদল পুলিশ ফারুকের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাজ্জাদুর রহমান জানান, নিহতের মাথায় বেশ কয়েকটি আঘাতে চিহৃ রয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী শিরিনা বেগম কে আটক করা হয়েছে। এছাড়াও ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Related Articles

Back to top button