লিড নিউজ
যেদিন রায়ের কপি পেতে পারেন খালেদার আইনজীবীরা

সিলেটমিডিয়াডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলার রায়ের সার্টিফাইড কপি আজও হাতে পান নি তার আইনজীবীরা। বেগম জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, রায়ের নকলের কপিটা মূল কপির সঙ্গে মিলিয়ে দেখার কাজ অর্ধেক শেষ হয়েছে। আদালত জানিয়েছেন, রায়ের সার্টিফাইড কপি পাওয়া যাবে আগামী রোববার বা সোমবার।




