৩১ মিনিটের আলাপেই সেই যুবতী উদ্ধার : আনা হচ্ছে দেশে


নবীগঞ্জ প্রতিনিধি: সৌদি আরবে যৌনদাসত্বের ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার হওয়া নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের নির্যাতিতা যুবতী কল্পনাকে দুয়েক দিনের মধ্যে দেশে আনা হচ্ছে। বতর্মানে মেয়েটি সেখানে বাংলাদেশ দূতাবাসের নিয়ন্ত্রণে নিরাপত্তায় রয়েছে। নারী পাচারের বিভিন্ন তথ্য উদঘাটনের জন্য গ্রেফতারকৃত দালালদের ৭দিনের রিমান্ডের আবেদন করা হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পুলিশ পরিদর্শক সুমন মালাকার জানান, আজ অথবা আগামীকালের মধ্যে নবীগঞ্জের মেয়ে কল্পনাকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া নারী পাচারের বিভিন্ন তথ্য উদঘাটনের জন্য গ্রেফতারকৃতদের আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
তিনি আরো জানান, অন্যান্য আসামী ও দালালদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
পূর্বের প্রতিবেদন…………….
সৌদি আরব থেকে মা-বাবার কাছে নারীর আকুতি : কী ছিল ৩১ মিনিটের আলাপ?
সৌদি আরব থেকে মা-বাবার কাছে নারীর আকুতি : কী ছিল ৩১ মিনিটের আলাপ?




