লিড নিউজ

সুরমা নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

এসবিএন নিউজ,দক্ষিণ সুরমা প্রতিনিধি জুনেল আহমদ আরিফ:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে অত্র ইউনিয়নের হাবীব কমপ্লেক্স সংলগ্ন সুরমা নদীর তীরে স্থানীয় মানুষজন এক শিশুর লাশ দেখতে পায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীর তীর ঘেষে রাস্তা হওয়ায় সকালে লোকজন কর্মস্থলে যাওয়ার পথে লাশটি দেখতে পান। পরে তারা ইউনিয়ন চেয়ারম্যান হাবীব হোসেনকে খবর দেন।
সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল এসে লাশটি ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটির পরিচয় এবং মৃত্যুর কারণও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button