লিড নিউজ
ফেনীতে বাস খাদে পড়ে ৬ জন নিহত


মিডিয়া ডেস্ক :: ফেনীর দাগনভূঞায় বাস খাদে পড়ে ছয় যাত্রী নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী-নোয়াখালী সড়কে আমিনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, লক্ষ্মীপুরের রায়পুর থেকে চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপর বাস থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এদের মধ্যে কোনও নারী বা শিশু নেই। হতাহতদের বেশিরভাগই বাসযাত্রী। আহতরা দাগনভূঞা উপজেলা ও ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাসটি উদ্ধারের কাজ চলছে বলেও জানান তিনি।



