লিড নিউজ
এ সময়ে আলোচিত মুখ কন্ঠশিল্পী আকরাম


আমির হোসেন সাগরঃ এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী আকরাম প্রবল শখ আর আত্মতৃপ্তিকে লালন করেই মূলত সুরের জগতে যার পদচারনা, তিনি আধুুনিক ও ফোক গানের দর্শক শ্রোতাদের কাছে জাতীয় অংগনের শিল্পী হিসাবে অতি পরিচিত একজন।
লেখা পড়া নিয়ে ব্যস্ত তাকা সত্বেও সুরের মূর্ছনা দিয়ে দর্শক শ্রোতাদের মনের খোরাক মিটিয়ে যাইতেন আকরাম নিরলসভাবে।
ইতোমধ্যে বাংলাদেশের খ্যাতনামা শিল্পী ক্লোজ আপ ওয়ান থেকে খ্যাতি অর্জনকারী শিল্পী রিংকু, নোলক বাবু এছাড়া আশরাফ উদাস, শরীফ উদ্দিন, এস.এম শরৎ, আসিফ, মুন, চ্যানেল আই-এর সেরাকণ্ঠের খ্যাতি অর্জনকারী কণ্ঠশিল্পী মম,
সহ বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পীসহ তাদের সাথে ডুয়েট ও একক গানের এ্যালবাম বের হয়েছে প্রায় ৩৮ টা।বাজারজাত এ্যালবামের মধ্যে উল্লেখ যোগ্য এ্যালবাম হলো-কৈই রইলারে সোনা বন্ধু, জিন্দাবন, আমার পৃথিবী, শেষ দেখা, রঙিলা তোর মন, কষ্ট লাগে, সোনার ময়নাসহ আরো অনেক এ্যালবাম রয়েছে বাজারে। প্রত্যেকটি এ্যালবাম বাজারজাত করেছে দেশের সেরা ক্যাসেট কোম্পানীগুলো- সংগীতা,সাউন্ড টেক, মেলডি।
একান্ত একটি মুহুর্তে কন্ঠশিল্পী আকরামের সাথে আমার সাক্ষাত কথা বলা যানা শুনা হয়,
শৈশব থেকেই সুর ও সঙ্গীত নামক এ শিল্প চর্চা করে কণ্ঠশিল্পী আকরাম : জন্ম সিলেট জেলা জকিগঞ্জ উপজেলার বিলবাড়ী গ্রামে ১৯৯৩ ইংরেজীতে। ১২ বছর বয়সে থেকে সিলেটের জনপ্রিয় শিল্পী রামকানাই দাশের কাছে ২০০৫ সালে লেখাপাড়ার পাশাপাশি গান শিক্ষা শুরু করেন। খুবই কম সময়ে ব্যাপক পরিচিতি অর্জন করেন আকরাম।শিল্পী আকরাম ২০১৪ সাল থেকে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে তালিকাভুক্ত হয়ে নিয়মিত প্রতিমাসে ২/৩টি প্রোগ্রাম করে আসছেন।বর্তমানে ঈদকে সামনে রেখে চলছে আকরামে কয়েকটি মিক্স এ্যালবামের কাজ। এসব এ্যালবামে তার সাথে গান গাইবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা,
আকরাম দর্শক শ্র্রোতাদের ভালোবাসার উপহার হিসেবে ইদের এ্যালবাম গুলো বাজার জাত করবেন,সাথে মোবাইল টুন উটুবেও পাবেন।



