লিড নিউজ

বানিয়াচংয়ে পৃথক সড়ক দুর্ঘটনা: অাইনজীবীসহ ৭জন অাহত

বানিয়াচং প্রতিনিধি :  হবিগঞ্জের বানিয়াচংয়ে পৃথক দুটি সিএনজি অটোরিক্সা দুর্ঘটনায় বানিয়াচংয়ের এক অাইনজীবীসহ গুরুতর অাহত হয়েছেন ৭ জন।

বুধবার (৫ জুলাই) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অাহত জুনায়েদ অাহমেদ হবিগঞ্জ জজ কোর্টের জুনিয়র অাইনজীবী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে একটি সিএনজি অটোরিক্সা যোগে হবিগঞ্জ কোর্টের উদ্দেশ্যে রওনা হন অ্যাডভোকেট জুনায়েদ অাহমেদ। সকাল ১০ টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং রোডের অাতুকুড়া নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাছের সাথে ধাক্কা লাগলে তিনি গুরুত অাহত হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ অাধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এদিকে হবিগঞ্জ-বানিয়াচং রোডের উমেদনগরে সিএনজি অটোরিক্সার সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বানিয়াচং অাইডিয়েল কলেজের প্রভাষক অামিরুল ইসলামসহ ৬ জন অাহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অাহতরা হবিগঞ্জ ও বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

Related Articles

Back to top button