তাহিরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!


তাহিরপুর প্রতিনিধি ::সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে।
নিহতের নাম সরুফা আক্তার (৩০) চারাগাঁও মাঝ হাটি গ্রামের আব্দুল মালেকের কন্যা।
এঘটনায় একেই গ্রামের হাসিম মুন্সির ছেলে ঘাতক স্বামী ওমর ফারুক মিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও মাঝ হাটি গ্রামে পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার পর সরুফা আক্তার (৩০) ও তার স্বামী ওমর ফারুক মিয়া (৪০) এর সাথে দু-জনের কথাকাটা কাটি হয়। এক প্রর্যায়ে ওমর ফারুক মিয়া সরুফ আক্তার কে কেছি দিয়ে ডিল মারে। এতে সরুফা আক্তারের হাতে আঘাত লেগে কেছি পেটে বিধে যায়। সাথে সাথে পরিবারের লোক জন তাকে উদ্ধার করে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের এক পল্লী চিকিৎকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। পরে এক আত্মীয়র বাড়িতে রাতে অবস্থা করে। শনিবার সকালে ঐ বাড়িতেই সরুফা আক্তার মারা যায়। মারা যাবার পর পরিবারের লোকজন নিজ বাড়িতে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘাতক স্বামী ওমর ফারুক মিয়া (৪০) কে গ্রেফতার করে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেন।




