লিড নিউজ

বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের আলামত মিলেনি

মিডিয়া ডেস্ক : বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা অ্যামির কাছে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন হস্তান্তরের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সোহেল মাহমুদ বলেন, ঘটনার অনেক পরে তাদের কাছে আলামত আসায় পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি।

গত ২৮ মার্চ রাতে বনানীর ওই হোটেলে নিয়ে গিয়ে দুই তরুণীকে ধর্ষণ করার অভিযোগে ৫ মে বনানী থানায় মামলা হয়। মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে আসামি করা হয়। তারা সবাই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

Related Articles

Back to top button