লিড নিউজ

দ.সুরমায় ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমায় ট্রেনের চাকায় কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৩০ হবে বলে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেট রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার রাতে সিলেট রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর হোসেন প্রত্যক্ষদর্শী এক শিশুর বরাত দিয়ে জানান, ট্রেনটি স্টেশনে ঢোকার সময় ট্রেনের ছাদে থাকা ওই লোকটি নিচে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের চাকার নিচে কাটা পড়ে। পরে মৃতদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, তবে মৃতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

Related Articles

Back to top button