লিড নিউজ

বিয়ানীবাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট

আহমদ রেজা চৌধুরী :  ঈদুল আযহা সামনে রেখে বিয়ানীবাজার উপজেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। একদিন পরেই ঈদ হওয়ায় ক্রেতা-বিক্রেতার মধ্যে কিছুটা তাড়াহুড়া দেখা গেছে। হাটে গরুর দাম গত কয়েক দিনের চেয়ে কিছুটা কম থাকলেও ছাগলের দাম খুব চড়া। আগামী শনিবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
বিয়ানীবাজার উপজেলায় সরকারি ইজারা প্রাপ্ত ৮টি হাট রয়েছে। এছাড়া বিভিন্ন গ্রামের বাজার, রাস্তার মোড়, এমনকি লোকজনের আনাগোনা রয়েছে এমন স্থানে বসেছে পশুর হাট। অবৈধ পশুর হাটের সংখ্যা বৈধ হাটের দ্বিগুণ হলেও প্রশাসনের নজরদারি তেমন একটা চোখে পড়ে না। তবে মুড়িয়া ইউনিয়নের ছোটদেশের ওয়াব আলীর দোকানের সামনের মোড়ে অবৈধ পশুর হাট উচ্ছেদ করতে একদল পুলিশ গেলেও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ফিরে এসেছেন বলে জানা গেছে।
বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়ার বাগানবাড়ি এবং বারইগ্রামবাজারের পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। গত কয়েকদিনের তুলনায় গরুর বিক্রি বেশি ও দামের দিক থেকে কিছুটা নিম্নমূখী হওয়ায় বিক্রি বেড়েছে। এসব হাটে গরুর পাশাপাশি ছাগল ও ভেড়া বিক্রি হচ্ছে।
হাট ঘুরে পছন্দের পশু ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে ক্রেতারা হন্য হয়ে ছুটছেন। অধিকাংশ ক্রেতারা বাড়ি ফিরছেন পছন্দমতো কোরবানির গরু কিনে। কেউ কেউ আবার অপেক্ষা করছেন শেষ মুহূর্তের জন্য। হাটে এবার দেশীয় গরুর পাশাপাশি ভারতীয় গরু রয়েছে। গরু ক্রয়-বিক্রয়ে ক্রেতা ও বিক্রেতা উভয়ই খুশি হয়েছেন। গত কয়েক দিনের চড়া দাম পেরিয়ে আজ বৃহস্পতিবার দাম কিছুটা কম ছিল। পছন্দ মতো গরু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারাও।
ক্রেতা কাকরদিয়ার এইচ এম সুৃমন বলেন, গরুর দাম একটু বেশিই মনে হচ্ছে। তবে গত কয়েকদিনের চেয়ে আজ বাজার দর কিছুটা সহণীয়। আমি ৪৮ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি।
মাথিউরার ছলমান উদ্দিন ৫৬ হাজার টাকা দিয়ে গরু কিনে খুব খুশি হয়েছেন। পছন্দ ও সাধ্যের মধ্যে ভাল গরু কিনতে পেরেছেন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
গরু বিক্রেতা সুয়াইবুর বলেন, এবার হাটে ছোট ও মধ্যম সাইজের গরুর চাহিদা একটু বেশি। এ ধরনের গরু এনে ভালো দাম পেয়েছি। কিন্তু ক্রেতাদের কাছে বড় গরুর চাহিদা তেমন একটা নেই।
বিয়ানীবাজারে বাগানবাড়ীর ইজারাদার কাওছার রশীদ বলেন, হাটে ৪০ হাজার থেকে ১ লাখ টাকা দামের অনেক গরু এসেছে। ক্রেতাদের পছন্দ ৩০ থেকে।

Related Articles

Back to top button