সরকারীভাবে স্বীকৃত ‘বেটার ফিউচার বাংলাদেশ’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন


ফাহাদ মারুফ: তরুনদের উদ্যেগে সামাজিক সংগঠনের এসকল অগ্রযাত্রার উপরেই দেশ ও জাতির উন্নতি বহন করে। দুই বছর পূর্তিতে সরকারীভাবে স্বীকৃত BFB (Better future Bangladesh) বেটার ফিউচার বাংলাদেশ সংগঠনটির এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

চট্টগ্রামের লাভলেইন স্মরনিকা কমিউনিটি সেন্টারে সকাল ১১ টায় “বেটার ফিউচার বাংলাদেশ” এর দুই বছর পূর্তি অনুষ্ঠান পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়।

কেক কেটে “বেটার ফিউচার বাংলাদেশ” অভিষেক অনুষ্ঠানে উজ্জলতা আনেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন।

বেটার ফিউচার বাংলাদেশ এর চেয়ারম্যান মুহাম্মদ হোসাইন পাভেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ক্রীড়া সংগঠক আলহ্বাজ দিদারুল আলম চৌধুরী, দিদারুল আলম মাসুম, প্রফেসর জিনবধি ভিক্ষুক, আনসার ভিডিপির কুমিল্লা রেঞ্জের পরিচালক এস এম আজিম উদ্দিন, লায়ন মজিবুর রহমান,কাউন্সিলর শৈবাল দাস সুমন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ.জ.ম নাসির উদ্দিন বলেন, ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে মানুষকে রক্তদানে উৎসাহিত করা আমাদের কর্তব্য।
পথশিশুদের জন্য স্থায়ী শিক্ষা ও যারা গরিব মেধাবী ছাত্র তাদের জন্য অল্প খরচে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া।

এ উদ্যোগশীল জনগণকে সচেতন করা এবং পরিচ্ছন্ন কর্মসূচিতে জনগণ কে সম্পৃক্ত করা।
তিনি আরো বলেন, Better Future Bangladesh একটা সংগঠন, যারা কাজ করে মানুষের সেবার জন্য। তারা চেষ্টা করে যাচ্ছে পিছিয়ে পড়া মানুষ গুলোকে একটু এগিয়ে নিয়ে যেতে। তাদের মুখে একটু হাসি ফুটাত।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Better Future Bangladesh সংগঠনের সাধারণ সম্পাদক রিয়ান ওয়াহিদ, যুগ্ম সম্পাদক মাঈনুদ্দীন হাসান ফাহিম, সহ সম্পাদক ফাহিম শাহরিয়ার ও হৃদয় সাহা সহ সকল সদস্য।

অনুষ্ঠানে প্রাক্তন সদস্যদের সার্টিফিকেট দেওয়া হয়। এবং নতুনদের জন্য সারাদিন রেজিস্ট্রেশন কার্যক্রম চালানো হয়।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নিউজের ভিডিওটি পাঠকদের সুবিধার জন্য দেওয়া হল:
ভিডিওটি দেখার জন্য নিচের লিংকে ক্লিক করুন……..




