লিড নিউজসিলেট বিভাগ
সিলেট-সুনামগঞ্জ রোডে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


নিউজ ডেস্ক: সিলেট- সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ সাদা পুলের পুর্ব পাশে একটি পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান (২৭) নিহত হয়েছেন।
জানা যায় মিজানুর রহমান এবং মোটরসাইকেলে থাকা তার মা হুসনারা বেগম (৪৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে মিজানুর রহমানের মৃত্যু হয়। হুসনারা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিজানুর রহমান ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত মোল্লা আহসানুর রহমানের পুত্র।
জানা যায় মিজান তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে (সিলেট হ-১১-৮৬১৬) নানার বাড়ী বিশ্বনাথ নোয়াগাঁও থেকে বাড়ি ফেরার পথে রবিবার সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেল আটক করেছে।




