লিড নিউজহবিগঞ্জ

মাধবপুরে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কায়সারনগর এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

বুধবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সুত্রে জানা যায়, ওই দিন রাতে উপজেলার কালিনগর এলাকার ৩ জন মোটর সাইকেল যোগে বাদশা কোম্পানিতে কাজে যাওয়ার সময় সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে আরোহী কাসিফ (২৭), জুনাইদ (২০), সুমন (২০) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় কাসিফকে মাধবপুর উপজেলা সদর হাসাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। আহত জুনাইদ ও সুমন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাক সহ চালক ও হেলপারকে আটক করেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button