লিড নিউজ
মেহেদি-আংটি দেখে আঁখি ও তার বরকে শনাক্ত


মিডিয়া ডেস্ক:: হাতে বিয়ের মেহেদি আর আংটি দেখে আঁখি ও তার বরকে শনাক্ত করা হয়। বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী দক্ষিণ পাড়ার বাবা রফিকুল ইসলাম পেশকার মেয়েকে ছোট থেকে আদর করে ডাকতেন সোনামণি বলে।
সেই নাম আজও রয়ে গেছে। আসল নাম আঁখি মণি হলেও সবাই ভালোবেসে ডাকত সোনামণি। সেই সোনামণির লাশ যখন গতকাল শনাক্ত করা হয়, তখনো তার হাতে বিয়ের মেহেদির রং লেগে ছিল। পুড়ে যাওয়া শরীর চেনা যাচ্ছিল না। শেষে বিয়ের মেহেদির রং ও বিয়ের আংটি দেখে বাবা পেশকার মিয়া শনাক্ত করেন মেয়ের লাশ। গতকাল বিশেষ বিমানে বাবা পেশকার মিয়া নেপাল যান। পুড়ে যাওয়া মেয়ের শরীর দেখে বাবা ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে পুলিশ ও চিকিৎসকরা তাকে সেবা ও সান্ত্বনা দেন। জানা গেছে, নেপালে হানিমুন করতে গিয়ে বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী গ্রামের রফিকুল ইসলাম পেশকার মিয়ার মেয়ে আঁখি ও তার স্বামী বিমান দুর্ঘটনায় মারা যান।





