লিড নিউজ

খেলাধুলা করলেন তারানা হালিম!

শনিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কৃষকদের অংশগ্রহণে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ খেলাধুলা বিষয়ক বিনোদনমূলক অনুষ্ঠান ‘কৃষক বিনোদন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে কৃষাণীদের সঙ্গে পানি টানা খেলায় অংশ নেন প্রতিমন্ত্রী। এতে তিনি বিজয়ী হন।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে কৃষাণ-কৃষাণীরা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমও কৃষাণ-কৃষাণীদের সঙ্গে খেলায় অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।এ প্রসঙ্গে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের খেলায় অংশগ্রহণে এ প্রতিযোগিতা হয়ে ওঠে আরও প্রাণবন্ত। অংশগ্রহণকারী কৃষাণ-কৃষাণীরা বেশ উৎসাহবোধ করেছেন।

তিনি যে শুধু প্রতিমন্ত্রীই নন এ উপজেলার সন্তান, খেলায় অংশগ্রহণের মাধ্যমে এটুকু প্রমাণ করেছেন।

 তথ্যসূত্র: জাগো নিউজ

Related Articles

Back to top button