লিড নিউজ

খাদিমে বাস খাদে পড়ে আহত ২০

ডেস্ক রিপোর্ট : সিলেট সদর উপজেলার খাদিমপাড়া এলাকায় জাফলংগামী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, বুধবার দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা জাফলংগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদের পড়ে যায়। এতে নারী শিশুসহ ২০ জন আহত হন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

Related Articles

Back to top button