লিড নিউজসিলেট

সিলেটে সড়ক সংস্কারের টেন্ডার পেয়েও চাঁদাবাজদের শিকার ঠিকাদার

রাজু আহমেদ, নিজস্ব প্রতিনিধি: সর্বনিম্ন দরপত্রের মাধ্যমে টেন্ডার প্রদান করে সিলেট সড়ক সংস্কারের কাজ পেয়েও সন্ত্রাসী-চাঁদা বাজদের দৌরাত্বে কাজ করতে পারছেন না ঠিকাদার।

চাঁদা দিতে অস্বীকার করায় ঠিকাদার আবু তাহের কে প্রাণ নাশের হুমকীসহ নানাভাবে নাজে হাল করার অভিযােগ পাওয়া গেছে। চাঁদাবাজরা ক্ষমতাসীন দলের ক্যাডার থাকায় ঠিকাদার অনেক স্থানে ফরিয়াদ করেও কােনো ধরনের সহযােগিতা পাচ্ছেন না।

জানাযায়, সিলেট রিকাবী বাজার হতে মীরের ময়দান, নতুন পুলের মুখ থেকে সােবহানী ঘাট পয়েন্ট পর্যন্ত সড়ক সংস্কার ও দুই লেনে উন্নিত করন পরিকল্পনার জন্য দরপত্র আহবান করে সড়ক ও জনপথ বিভাগ (স ও জ)। যথারিতী টেন্ডার আহবান ও টেন্ডার গ্রহনপূর্বক তা প্রকাশ্যে উন্মূক্ত করা হয়।।

সর্বনিম্ন দরদাতা হিসাবে ঠিকাদার আবু তাহের কাজটি পান। যথা সময়ে কাজ শুরু করার জন্য শ্রমিক নিয়ে কর্মস্থলে গেলে তাকে কাজে বাধা দেয় সিলেট সবুজ সেনা নিবাসী তায়েফ আহমেদ ও তার সহযােগীরা। এই চাঁদাবাজ চক্রটি ঠিকাদার আবু তাহেরের কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। না দিলে তাকে প্রাণে হত্যার হুমকী প্রদান করে।

চাঁদাবাজির বিষয়টি গােপন রাখার জন্য ঠিকাদার কে শাসায়। এ অবস্থায় দিশেহারা হয়ে ঠিকাদার প্রসাসনের বিভিন্ন স্থানে আবেদন নিবেদন করেও কােনো প্রতিকার পাননি। চাঁদাবাজরা ক্ষমতাসীন দলের প্রভাশালী এক নেতার ছত্র ছায়ায় এসব অপকর্ম করে থাকে। কাজেই কেউ তাদের বিরুদ্ধে মুখ খােলতে সাহস পায়না।

কােনো পত্রিকাও তাদের উপর প্রতিবেদন প্রকাশ করেনা নানা ভয়ে। বিষয়টি সিলেট মিডিয়া ডট কমকে অবহিত করেন ঠিকাদার আবু তাহের।

তিনি বলেন- এই সংস্কার কাজে লাভই হবেনা তিন লাখ টাকা অথচ চাঁদাবাজরা তাদের-কে তিন লাখ টাকা চাঁদা দেয়ার দাবি করছে। আমি এ টাকা কােথায় থেকে দেবাে? দয়া করে এই চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদের পাের্টালে একটি প্রতিবেদন প্রকাশ করুন।

উল্লেখ্য, প্রভাবশালী এই নেতার নিকটাত্বীয় তায়েফ আহমদ ও তারেক আহমদ, মদ, জুয়া চাঁদাবাজী সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে লক্ষলক্ষ টাকার মালিক বনে গেছে। তাদের অপকর্ম ও অত্যাচারে ঠিকাদার থেকে ব্যবসায়ী কেউই বাদ যাচ্ছে না। এই সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে

Related Articles

Back to top button