লিড নিউজ

সরাইলে জামায়াত নেতা গ্রেফতার

এসবিএন ডেস্ক:
সরাইলের চুন্টা ইউপি শাখার জামায়াতের সম্পাদক আবদুল কাইয়ুমকে (৩৮) গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার দিবাগত রাতে চুন্টাবাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চুন্টাবাজারে কাইয়ুম গত ১০ বছর ধরে ওষুধের ব্যবসা করছেন। এছাড়া স্থানীয় একাধিক সংঘঠনের তিনি পৃষ্টপোষক। তাকে গ্রেফতারের জন্য আরও একাধিকবার সরাইল থানা পুলিশ অভিযান চালিয়েছিল।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশাদ গ্রেফতারের খবর নিশ্চিত করে বলেন, ‘তাকে ১৬(২) ধারায় বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button