
কাতারে আসছেন শাইখ আহমাদুল্লাহ
কে.এম.সুহেল আহমদ, কাতারঃ মধ্য প্রাচ্যের কাতারের ইসলামিক কালচারাল সেন্টার ‘মারকাজ আব্দুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ (ফানার)’ এর ব্যবস্থাপনায় ও মজলিসে ইত্তেহাদুল মুসলীমীন দোহা- কাতার’র পরিচালনায় ৮ এপ্রিল (মঙ্গলবার) সংক্ষিপ্ত সফরে কাতার আসছেন বিশিষ্ট সমাজসেবক দাঈ ইসলামী চিন্তাবিদ ‘আস সুন্নাহ্ ফাউন্ডেশন’র চেয়ারম্যান শাইখ আহমাদুল্লাহ।
স্থানীয় সময় বিকাল ২ ঘটিকার সময় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবেন বলে জানা যায়।
এসময় তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করবেন এন্তেজামিয়া কমিটির প্রদান ও মজলিসে ইত্তেহাদুল মুসলীমীন’র সেক্রেটারী মাওলানা মুশাহিদুর রহমান ও নেতৃবৃন্দ।
তাঁর কাতার সফরের প্রথম কার্যক্রম হিসেবে তিনি ঐদিন বাদ এশা দোহার মুশাইরেব গানেম মসজিদে ওলামা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া ও তিনি নিম্ন বর্ণিত স্থান সমূহে বাদ এশা উপস্থিত থেকে মূল্যবান নসিহত পেশ করবেন।
৯ এপ্রিল (বুধবার) আল ওয়াকরাহ বড় মসজিদ,
১০ এপ্রিল ( বৃহস্পতিবার) সানাইয়্যহা আল আতিয়া বড় মসজিদ,
১১ এপ্রিল (শুক্রবার) ফানার হল ও
১২ এপ্রিল (শনিবার) আল খোর নাসের বিন আব্দুল্লাহ মসজিদে।
উপরে বর্ণিত অনুষ্ঠান সূচিতে কাতার প্রবাসী রেমিটেন্সযোদ্ধাদের উপস্থিত থাকার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নিমন্ত্রন করা হয়েছে।
উল্লেখ্য যে,শাইখ আহমাদুল্লাহ সাহেবের কাতার সফরের বিভিন্ন মাহফিলে যারা সরাসরি প্রশ্ন করতে ইচ্ছুক, তারা নিম্নোক্ত নিয়ম অনুসরণ করতে পারেন:
আপনার প্রশ্নটি নিচে দেওয়া লিংকের ইত্তেহাদ পেইজের ম্যাসেজ বক্সে পাঠিয়ে দিন। সেখানে পাঠানো প্রশ্নগুলোর মধ্য থেকে বাছাইকৃত প্রশ্নসমূহের উত্তর শাইখ মাহফিলগুলোতে প্রদান করবেন, ইনশাআল্লাহ।
সকলকে বিনয়ী ও সংক্ষিপ্তভাবে প্রশ্ন পাঠানোর অনুরোধ করা হলো।
লিংক: [https://www.facebook.com/profile.php?id=100071894324346]




