কাতারে জালালাবাদ এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কাতারে জালালাবাদ এসোসিয়েশনের অভিষেক
কে.এম.সুহেল আহমদ, কাতার থেকে: বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশন এর নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান কাতার প্রবাসীরা।

কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম মাহবুবুর রহমান চৌধুরীকে সভাপতি, হাবিবুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, আহমেদ মালেককে সাধারণ সম্পাদক, আহমদ নবী নোমানকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
পরে উপস্থাপক রেজাউল করিম রেজু অন্যান্য কর্মকর্তাদের নাম ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, কাতার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা।
ঢাকা থেকে কেন্দ্রীয় জালালাবাদ এসোসিয়েশনের পক্ষে কাতারের নতুন কমিটিকে ভিডিও বার্তায় অভিনন্দন জানান কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
রাষ্ট্রদূত নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশা করেন ঐতিহ্যবাহী এ সংগঠনের নতুন নেতৃত্ব বৃহত্তর সিলেট প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনাকে কাজে লাগানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।




