প্রবাস

কাতার বাংলাদেশী রাষ্ট্রদূতের সাথে জালালাবাদ এসোসিয়েশন কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

কাতার বাংলাদেশী রাষ্ট্রদূতের সাথে জালালাবাদ এসোসিয়েশন কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

কে.এম.সুহেল আহমদ, কাতার থেকে: বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশন এর নবনির্বাচিত কর্মকর্তারা ৩১ অক্টোবর( বৃহস্পতিবার) বিকাল। ৩ টার সময় বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মো: নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা নতুন কমিটির একটি তালিকা রাষ্ট্রদূতে কাছে হস্তান্তর করেন।

দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু ও সাধারণ সম্পাদক আহমদ মালেকের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন, নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি জুবের খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ নবী নোমান, সহ-অর্থ সম্পাদক আব্দুর রব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মকবুল আলী, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মুক্তার তালুকদার প্রমূখ।

রাষ্ট্রদূত নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি আশা করেন ঐতিহ্যবাহী এ সংগঠনের নতুন নেতৃত্ব বৃহত্তর সিলেট প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনাকে কাজে লাগানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Related Articles

Back to top button