
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেপ্তার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেট্রোপলিটন চিফ আদালত রংপুরের বিচারক আসাদুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন।




