সিলেট

জাকারিয়ার উপর আওয়ামীলীগের হামলা, বিকেপির প্রতিবাদ

কানাইঘাট প্রতিনিধিঃ ১৭ ডিসেম্বর ২০২২,

কানাইঘাটে বিজয় দিবসে ফুটবল ম্যাচের আয়োজন থেকে ফেরার পথে বিকেপির কর্মী মোহাম্মদ জাকারিয়ার উপর হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি ।

প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ তথা স্বৈরাচারী সরকার দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। মানুষকে স্বাধীনভাবে রাজনীতি দল করা তো দূরের কথা; মানুষকে  সামাজিক সংগঠন করারও সুযোগ দিচ্ছে না। তারা প্রকাশ্যে খুন খারাপিতে লিপ্ত আছে।

বক্তারা বলেন, অনতিবিলম্বে বিকেপি নেতা জাকারিয়ার উপর হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। 

যানা যায়, গতকাল ১৬ ডিসেম্বর, সিলেট জেলার কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে রাসেল স্মৃতি সংসদ এবং জিয়া পরিষদের মধ্যে এক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।  খেলায় রাসেল স্মৃতি সংসদের টিমকে হারিয়ে জিয়া পরিষদ এক গোলে জিতে যায়।

এতে রাসেল স্মৃতি সংসদ সমর্থকরা ক্ষুদ্ধ হয়ে ম্যাচের প্রধান অতিথি বাংলাদেশ কল্যাণ পার্টির কর্মী মো: জাকারিয়ার উপর অতর্কিত হামলা চালায়।

এফ।এম। কে।পি

Related Articles

Back to top button