আওয়ামীলীগ সভাপতি মাসুক উদ্দিন কর্তিক সিলেট মিডিয়া অফিস ভাংচুর

নিউজ ডেস্ক: সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি মাসুক উদ্দিনের নেতৃত্বে সিলেটের জনপ্রিয় নিউজ পোর্টাল সিলেট মিডিয়ার অফিস ভাংচুর করা হয়েছে। আজ ২০ অক্টোবর বুধবার দুপুরে এ নির্মম ভাংচুরের ঘটনা ঘটে। জানা যায়, সিলেটে মিডিয়ার বার্তা সম্পাদক ফাহাদ মারুফ এবং রিপোর্টার সামিয়া সুলতানা অফিসে নিউজের কাজ করছিলেন। এমন সময় সিলেট সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি মাসুক উদ্দিন প্রায় ১০-১৫ জন আওয়ামী লীগের গুণ্ডা নিয়ে এসে সিলেট মিডিয়ার অফিসে হামলা চালায় এবং ভাংচুর করে। তারা অফিসের ল্যাপটপ, পিসি ও কিছু গুরুত্বপূর্ণ ফাইল লুট করে নিয়ে যায়। তখন পুলিশ কল করলে তারা ঘটনাস্থলে আসে নাই। তবে ঘটনার ঘন্টাখানিক পরে সাংবাদিকরা সিলেট মিডিয়ার অফিস পরিদর্শন করতে আসলে তখন কোতোয়ালি থানার পুলিশ অফিসার তার টীম নিয়ে মিডিয়া অফিস পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন এটা আপনাদের অভ্যন্তরীণ বিষয়। আওয়ামীলীগের সাথে মিঠমাঠ করে ফেলেন, তাহলে আর ঝামেলা হবে না। পুলিশ অফিসারের এই মন্তব্যে উপস্থিত সাংবাদিকরা নির্বাক হোন। সাংবাদিকরা মিডিয়ার অফিস ভাংচুরের পাশাপাশি পুলিশ অফিসারের এমন মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।




