ভোলাগঞ্জ বর্ডার হাটের কার্যক্রম শুরু ৬ মে

নিউজ ডেস্ক: আগামী ৬ মে শনিবার সকাল ১০ টা থেকে ভোলাগঞ্জে অবস্থিত বাংলাদেশ ভারত যৌথ বর্ডার হাটের ক্রয়বিক্রয় কার্যক্রম শুরু হবে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ইতো:পূর্বে উদ্বোধনকৃত এই হাটের ক্রয়বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপি। এসময় জেলা প্রশাসক সিলেট জনাব মো: মজিবর রহমান ও ভারত- বাংলাদেশ বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটির সদস্যগণ উপস্থিত থাকবেন। ভারতের মেঘালয়ের ইস্ট খালি হিলস ও কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে অবস্থিতত এই বর্ডার হাট প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার ২ দিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান থাকবে। এখানে ভারতের ২৬ টি ও বাংলাদেশের ২৪ টি স্টল থাকবে। হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয়বিক্রয়ের সুযোগ পাবেন।




