জুড়ীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বাসিন্দা সিলেট মিডিয়ার সাংবাদিক মো: আহসানলু করিম আদনান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার জুড়ী দক্ষিণ জাংগিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্জন জায়গায় কিছু সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়।
বর্তমানে তিনি মৌলভীবাজার জুড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনমুানিক ৯ টার সময় এক রিক্সা চালকের চি ৎকার-চেচাঁমেচিতে এগিয়ে আসলে তাকে লোকজন অজ্ঞান অবস্থা মাটিতে দেখতে পায়।
এরপর এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আদনানকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
সন্ত্রাসীরা তাকে শরীরের বিভিন্ন জায়গায় রড দিয়ে আঘাত করে এবং দেশি অস্ত্র ছুরি দিয়ে তার ডান কানে আঘাত করে । লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে ।
এ বিষয়ে আদনানের বড় ভাই মাহফুজলু করিম বলেন, আদনান সাংবাদিকতার কারণে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তার ওপর ক্ষুব্ধ , এর আগে ও অনেকবার আদনানকে হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করা হয়েছে ।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ম র্তা (ওসি ) সঞ্জয় চক্রবর্তী সাথে এই বিষয় নিয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমাদের কাছে অভিযোগ আসছে। আমরা এর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।




