সিলেট বিভাগ

হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক:
শান্তিগঞ্জে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ওই গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে ফাহিমা বেগম (৭) ও লাল মিয়ার মেয়ে ফাইজা বেগম।

শুক্রবার দুপুরে উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের সাংহাই হাওরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খেলাধুলার জন্য বের হয় দুই শিশু। পরে দুপুরে একই গ্রামের অপর এক শিশু সাংহাই হাওরে দুজনকে ভাসতে দেখে চিৎকার করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button