লিড নিউজ

জেলা ছাত্রদল সভাপতি সাঈদ গ্রেফতার

এসবিএন: সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদকে গ্রেফতার করেছে র‌্যাব- এমনটি দাবী করেছেন তার পরিবারের সদস্যরা। তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত র‌্যাব-৯ এর পক্ষ থেকে সাঈদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

ছাত্রদল নেতা সাঈদ আহমদের বড় ভাই অধ্যাপক ফরিদ আহমদ জানান- শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কয়েকজন যুবক উপশহরস্থ স্প্রিং টাওয়ারে সাঈদের বাসায় যান।

তারা নিজেদেরকে র‌্যাব-৯ এর সদস্য পরিচয় দিয়ে সাঈদ আহমদকে বাসা থেকে তুলে নেন।

তবে জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদকে গ্রেফতারের কোন অফিসিয়াল তথ্য তার কাছে নেই বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর পরিচালক (মিডিয়া) ফখরুল ইসলাম।

জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটিতে তিনি জামিনে রয়েছেন। একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

Related Articles

Back to top button