সারাদেশ
সাংবাদিক নোমানীর উপর হামলার ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম’র নিন্দা

নিউজ ডেস্ক:
বরিশালের প্রতিভাবান সাংবাদিক মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ নোমানীর উপর হামলার নিন্দা ও দায়ীদের গ্রেফতার করে বিচারের দাবী জানিয়েছেন ৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারন সম্পাদক লিমন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ আজিজুর রহমান।
তারা বলেন, সারা দেশের সাংবাদিক সমাজ এ ব্যাপারে আরও সরব হওয়া প্রয়োজন। পাশাপাশি সকল সাংবাদিক সংস্থাগুলিকেও এর প্রতিবাদ জানানোর অনুরোধ করেন তারা।




