লিড নিউজ

হিজড়া রূপে মিশা সওদাগর (ভিডিও)

এসবিএন ডেস্কঃ বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রের খলনায়কদের কথা আসলেই যার কথা সবার আগে উঠবে তিনি মিশা সওদাগর।

বাংলা চলচ্চিত্রের অন্যতম শক্তিমান খল অভিনেতা তিনি। জীবনের প্রায় প্রতিটা ছবিতেই তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। আর সেই অভিনেতার এ কি দশা! কষ্ট করে চিনতে পারলেও চোখ ছানাবড়া হয়ে যাবে নিশ্চিত।

কারণ এখন তার ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাতের নখেও ম্যাচিং করা নেইলপলিশ, নাকে আবার নথ! পরনে বেগুনি রঙের ব্লেজার, হাতের মুঠোয় একই রঙের ফোন আর ববকাট বাদামি চুল। অঙ্গভঙ্গিতেও বৃহন্নলার (তৃতীয় লিঙ্গ/হিজড়া) ছাপ।

না চিন্তিত হবার কিছু নেই। কারণ চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের অনেক কিছুই হতে হয়। তাই ‌‌’মিসড কল’ ছবির প্রয়োজনে এমন সাজগোজে দেখা গেল এ অভিনেতাকে। ২ অক্টোবর থেকে রাজধানীর প্রিয়াঙ্কা শ্যুটিংস্পটে এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

পরিচালক শাফি উদ্দিন শাফি জানালেন, ছবিতে খল চরিত্রে অভিনয় করছেন মিশা। পাশাপাশি তাকে হিজড়া হিসেবেও দেখা যাবে তাকে। যেমনটা এর আগে দেখা যায়নি।

তিনি বললেন, ‌’ছবির গল্প অত্যন্ত চমৎকার। গত ১ অক্টোবর মহরতের পর শনি ও রবিবার এর দৃশ্যধারণ চলছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বাপ্পি এবং নবাগত মুগ্ধ। এছাড়াও আছেন বাপ্পারাজ।

আর ভিন্নরূপে মিশা সওদাগরকে নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছেন ছবিটির নায়ক বাপ্পি চৌধুরী।

Related Articles

Back to top button