নবীগঞ্জে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

হবিগঞ্জের নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। হবিগঞ্জ-১ আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজীর উপস্থিতে মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে সড়কের দুই পাশ ও ফুটপাতে দোকান নিয়ে বসা হকারদের উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনায় করা হয় শহরের মধ্যবাজার, হাসপাতাল সড়ক, ও শেরপুর রোড, নতুন বাজার মোড়সহ বিভিন্ন পয়েন্টে।
এ সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন হেন্ডমাইক দিয়ে দোকানদারকে তাদের নির্ধারিত স্থানের বাহিরের দোকানের আসবাবপত্র না রাখার অনুরোধ করেন। নির্দেশনা না মানে হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন যানবাহনকে সঠিক স্থানে গাড়ি পার্কিং নির্ধারিত থাকতে হবে।
হবিগঞ্জ -১ আসনের গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এমপি বলেন, আধুনিক শহর গড়তে যানজট মুক্ত করতে হবে। আমি ইতিমধ্যে যানজট নিরসনে একটি বাইপাস সড়কের ব্যবস্থা করেছি। যারা অবৈধভাবে ফুটপাত দখল করে যানজট তৈরি করবে উপজেলা প্রশাসন জরিমানাসহ মালামাল বাজেয়াপ্ত করার জন উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রধান করেছি’।




