লিড নিউজ

নিউরোসার্জন রশিদ উদ্দিন আর নেই

এসবিএন ডেস্কঃ দেশের প্রথম নিউরোসার্জন রশিদ উদ্দিন আহমদ (৭৯) মারা গেছেন।

শনিবার রাত ৮ টার দিকে রাজধানীর মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ৯ ফেব্রুয়ারি ইমেরিটাস অধ্যাপক রশিদ উদ্দিনের ‘বড় ধরনের’ স্ট্রোক হয়েছিল। এর পর থেকে তিনি কোমায় ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, রোববার জোহরের নামাজ শেষে নরসিংদীর গ্রামের বাড়িতে শহীদ গিয়াসউদ্দিন আহমদ বালিকা বিদ্যালয় মাঠে তার জানাজা হবে।

সত্তরের দশকে তিনিই ছিলেন দেশের একমাত্র নিউরোসার্জন। ডা. রশিদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে (তৎকালীন পিজি) নিউরোসার্জন বিভাগ প্রতিষ্ঠিত হয়।

তিনি স্ত্রী ডা. কামরুন নাহার এবং দুই সন্তান মেয়ে রাশিদা আহমদ ও ছেলে রেজা আহমদকে রেখে গেছেন।

Related Articles

Back to top button