সারাদেশ
ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত

মিডিয়া ডেস্কঃ নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (০৮ ডিসেম্বর) সকালে সদরের বউবাজার এলাকার কুন্দপুকুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তিন ভাইবোন রেললাইনের ওপর খেলছিল। এ সময় খুলনাগামী একটি ট্রেন আসতে দেখে শামীম নামে এক যুবক তাদের লাইন থেকে সরাতে গেলে চারজনেই ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো- লিমা আক্তার (৮), তার মিনা আক্তার (৬) ভাই মোমিনুর রহমান (৪) ও তাদের বাঁচাতে যাওয়া যুবক শামীম হোসেন (৩০)।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।




