সিলেট বিভাগ

ওসমানীনগরে ট্রাকচাপায় ২জন নিহত

নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর নামক স্থানে ট্রাকচাপায় ২ পথচারী নিহত হয়েছেন। আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- গোলাপগঞ্জের কামরুল ইসলাম (৫০) ও খুলনা জেলার সোনাডাঙ্গা থানাধীন নবীনবাগ এলাকার হানিফ উল্লার ছেলে ইদ্রিস আলী (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

তিনি জানান, দেশবন্ধু পার্সেল কোম্পানির ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-২৭৮৭) এই দুর্ঘটনা ঘটিয়েছে। সড়কে থাকা দুই পথচারীকে পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যান তারা।

এদিকে, হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাক জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছেন।

Related Articles

Back to top button