সংবাদ বিজ্ঞপ্তি

সুনামগঞ্জের দিরাইয়ে পুকুর থেকে লাশ উদ্ধার

দিরাই উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার দৌলতপুর গ্রামের একটি পুকুরে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ পাওয়া যায়। মৃত ব্যাক্তির নাম বিধান দে (২৯)। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫ টার দিকে এলাকার জবরুল ইসলাম নামের এক যুবক পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে এলাকার মানুষদের ডেকে আনেন। পরে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে এলাকার মানুষদের সহায়তায় লাশের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়। বিধান দে দিরাই উপজেলায় পুকিডর গ্রামের অশোক দের মেঝো ছেলে। বিধান দে ছাত্রলীগের জগদল ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিচয় সনাক্ত করে লাশটিকে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button