খেলাধুলা

ইউরোর সেমিফাইনালের সূচি

স্পোর্টস ডেস্ক:

ইউরো ২০২০’র সেমিফাইনালের সূচি : (বাংলাদেশ সময় অনুযায়ী)

প্রথম সেমিফাইনাল : ইতালি বনাম স্পেন
ভেন্যু : ওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডন
সময় : ৭ জুলাই, মঙ্গলবার (রাত ১টা)

দ্বিতীয় সেমিফাইনাল : ইংল্যান্ড বনাম ডেনমার্ক
ভেন্যু : ওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডন
সময় : ৮ জুলাই, বুধবার (রাত ১টা)


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ হয়েছে। যেখানে জয়ী হয়ে সেমিফাইনাল টিকিট পেয়েছে স্পেন, ইতালি, ডেনমার্ক ও ইংল্যান্ড। এখন এই চার দল নামবে ফাইনালে ওঠার লড়াইয়ে।

দুটি সেমিফাইনালসহ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে। প্রথম সেমিফাইনালে ইতালির প্রতিক্ষ স্পেন। আর দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

Related Articles

Back to top button