সিলেট বিভাগ

যত দিন বন্ধ থাকবে সিলেটের সকল পর্যটন স্পট

নিউজ ডেস্ক:
এবার ১৫ দিন বন্ধ থাকবে সিলেটের সকল পর্যটন স্পট, হোটেল, মোটেল ও রিসোর্ট।
বুধবার (৩১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন পিপিএম জানান।

২য় ধাপে মহামারি করোনা সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা মোতাবেক সিলেট রিজিয়নের সকল পর্যটন, হোটেল, মোটেল, রিসোর্ট ও পর্যটন স্পট আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন পিপিএম।


এছাড়াও সকলকে মাস্ক পরিধান ও করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button