সিলেট বিভাগহবিগঞ্জ
মাধবপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

সিলেট মিডিয়াঃ হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল আহাদ (৪৫)এক ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে স্থানীয় জনতা আটক করলেও পালিয়ে গেছে চালক। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়ার গ্রামীণ টাওয়ারে নিকট ভ্যানচালক আব্দুল আহাদ মিয়াকে ঘাতক ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি (যশোর ট-১১-৩৭৪৮) আটক করা হয়েছে।




