সিলেট বিভাগ

গোলাপগঞ্জে ওয়ারেন্ট মামলার আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে ওয়ারেন্ট মামলার আসামি শাকিল আহমদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগনা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই মনির রবিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার তাকে কোর্টে প্রেরণ করা হয়। পরবর্তীতে সে কোর্ট থেকে জামিনে মুক্তি পায়।

Related Articles

Back to top button