সারাদেশসিলেট বিভাগ

৫ ঘন্টা পর সিলেটের সাথে রেলযোগাযোগ স্বাভাবিক

কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার ভাঁটেরা ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জ্বালানী তেল বহনকারী ট্রেনের ১২ টি বগির পেছনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সাড়ে ৬টার দিকে প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হ‌য়েছে।

এরআগে শনিবার দুপুর দুইটার দিকে কুলাউড়া উপজেলার ভাঁটেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরমচাল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম কাজল জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী একটি ট্রেন বেলা ১টা ৫০ মিনিটের দিকে ভাটেরা স্টেশন অতিক্রম করার পর হোসনপুর নামক স্থানে একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হ‌য়েছে।

Related Articles

Back to top button