সিলেট বিভাগ

খাদিমপাড়ায় লাশ উদ্ধার, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

স্টাফ রিপোর্ট:

সিলেটে আবারও লাশ উদ্ধার হয়েছে। লাশের শরীরে পাওয়া গেছে ছুরিকাঘাতের চিহ্ন। তবে লাশটি অজ্ঞাত এক কিশোরের। শনিবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট শহরতলির খাদিমপাড়া কাউতলার একটি ডোবা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে শাহপরাণ থানাপুলিশ।

লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশটি ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হবে।

বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের।

তিনি জানান, নিহতের বয়স আনুমানিক ১৫ বছর হবে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

Related Articles

Back to top button