সিলেট বিভাগ

ছাতকে গাছের ডালের আঘাতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক:
ছাতকে গাছ থেকে ডাল পড়ে ছালিক মিয়া (৩৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা (নজমপুর) গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের গাছ কাটার সময় নিচে দাড়িয়ে থাকা ছালিক মিয়া মাথায় গাছের বড় একটি ডাল পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কালারুকা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ হৃদয়ের বড় ভাই ছালিক মিয়া আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button