সিলেট বিভাগ

মাধবপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় লোকজন রোববার (১০ জানুয়ারি) সকালে ওই গ্রামের জীবন রায়ের পুকুরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেন।

খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তে প্রেরণ করেন। মানসিক ভারসাম্য হীন ওই যুবকে প্রায় ১মাস যাবত ছাতিয়াইন বাজারে ঘোরাফেরা করতো। তবে তার পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button